শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

তুমি আমার অমর কবিতা / রিনিক মুন

তুমি আমার এমন এক গভীর অভ্যাস,
যাকে কোনো সংজ্ঞায় বেঁধে রাখা অসম্ভব।
আমার নিভৃত অনুভবে সারাক্ষণ শুধু তোমারই আনাগোনা।
যেন আমার প্রতিটি নিশ্বাসে তুমিময় এক আবেশ মিশে আছে।
​চোখ বুজলে আজও আমার শরীরে তোমার ছোঁয়া অনুভব করি,
আর নাতিশীতোষ্ণ বাতাসের মতো তোমার শরীরের
সেই চিরচেনা ঘ্রাণ আমাকে আচ্ছন্ন করে রাখে।
আমার সমস্ত মায়া, মমতা আর টান মিশিয়ে বলছি—
তুমি শুধু আমার ভালোবাসার মানুষ নও,
তুমি আমার বেঁচে থাকার প্রতিটি ছত্রে
মিশে থাকা এক অমর কবিতা।
২.
শব্দে তুমি সাজাও আকাশ,বর্ণমালায় ঘর,
আমি তোমার ঘ্রাণেই খুঁজি আপন-পরের স্তর।
তুমি আমার এমন অভ্যাস, রক্তে মেশা টান,
হৃদয় জুড়ে বইছে কেবল তোমার অনুদান।
​চোখ বুজিলে শরীর জুড়ে তোমার ছোঁয়ার রেশ,
তোমার মাঝেই হারাই আমি, তোমার মাঝেই শেষ।
আমার কলম লিখছে তোমায় মায়ার মহাকাব্যে,
বেঁচে থাকুক অমর প্রেম শব্দে আর স্বভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *