শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সমঝোতা / নাসরিন জাহান মাধুরী

দায়সারা গোছের হাসি দিয়ে তুমি
উদ্ধার করো আমায়
বিগলিত আমি
দেখিনা হাসির পেছনে কুটিলতা
জটিলতা
খুঁজিনা কথার মারপ্যাচ
কথার পিছনে কথা
তাই চিরকাল আমি প্রাণি নিরীহ
এই বেশ ভালো আছি হয়ে অন্যের গলগ্রহ
যদিও কে কার গলগ্রহ বুঝিনা
দিনমান খেটে মরা সংসারে দপ্তরে
হিসেবের খাতা খুঁজিনা
সমঝোতা স্মারকে হয়েছে চুক্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *